ঢাকাThursday , 20 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

Link Copied!

armsনিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটকরা হলেন মো. আলমগীর হোসেন (২০), মো. শাহেদ আলী (২১) ও মো. সুমন মিয়া (৩২)। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করে ডিবির ডেমরা জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মডেলের পিস্তল, একটি রিভলবারসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা অস্ত্র ও গুলি হেফাজতে রেখেছিলেন। গত ঈদুল আজহার সময় যশোরের বেনাপোল থেকে ৯০ হাজার টাকা দিয়ে এসব অস্ত্র কিনেছিল তারা।
আটক আলমগীর ও শাহেদ আলীর বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হরিপুর গ্রামে ও সুমন মিয়ার বাড়ি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়।