ঢাকাSaturday , 2 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এই হামলা দেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র

Link Copied!

islami-oykjotনিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় ভয়াবহ সন্ত্রাসী হামলায় বিদেশি নাগরিকসহ পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজোট।
শনিবার দুপুরে রাজধানীর লালবাগস্থ দলের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় ঐক্যজোট নেতারা এ নিন্দা-প্রতিবাদ জানান।
নেতারা বলেন, ‘গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা দেশকে অকার্যকর ও ব্যর্থরাষ্ট্রে পরিণত করার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। যেকোনো মূল্যে এ ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ ও জাতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে।
দলের কেন্দ্রীয় কার্যালয়ের এ সভায় নেতারা বলেন, ‘ভিনদেশি হানাদারদের তাড়ানোর পূর্ব অভিজ্ঞতা আমাদের আছে। আমরা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে কলঙ্কিত করতে দেবো না। বাংলাদেশ নির্ভীক, আপসহীন এবং অপ্রতিরোদ্ধ গতিতে এগিয়ে যাবে।’
সভায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করুন। দেশের নাগরিক ও বিদেশি কূটনীতিক ও নাগরিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের প্রশংসা করে বলা হয়, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল্লাহর রহমতে বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, সাহস ও দৃঢ়তার সঙ্গে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবেলা করেছে।’
সভায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তারা আরো বলেন, ‘আমরা বর্বর এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। জিম্মিদের মুক্ত করতে গিয়ে যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে আহতদের আশু সুস্থতা কামনা করছি। এ বর্বরোচিত সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আবদুর রশীদ মজমদার, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন, যুগ্ম-মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, সাংগঠনিক সচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা একেএম আশরাফুল হক, মাওলানা আবুল ফারাহ আমিনী, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।