ঢাকাSaturday , 2 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীন-মৈত্রীতে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা

Link Copied!

Khaledaনিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের দিন বিশিষ্ট নাগরিক, সর্বসাধারণ ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন (চীন মৈত্রী) কেন্দ্রে ঈদের দিন দুপুর ১২টা থেকে এ শুভেচ্ছা বিনিময় শুরু হওয়ার কথা রয়েছে।
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করবেন খালেদা জিয়া। এরপর বিশিষ্ট নাগরিক ও সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন তিনি।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রথমে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর এবং পরবর্তীতে বনানীতে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাতসহ দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করবেন বেগম জিয়া। এরপর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শনিবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা যায়, খালেদা জিয়া ঈদের দিন সকালে লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমান ও তার পরিবার এবং মালয়েশিয়ায় অবস্থানরত প্রয়াত কোকোর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তার বাসভবনে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। সেখান থেকেই দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন খালেদা জিয়া।