মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।
শনিবার বিকেলে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জেলা পুলিশের শ্রীনগর সার্কেলের এএসপি শামসুজ্জামান বাবু জানান, টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল। পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের খাদে পড়ে যায়।
তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীর ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

