ঢাকাSaturday , 2 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোটেল থেকে পিস্তল-গুলি উদ্ধার

Link Copied!

armsদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পিস্তল, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি ও র‌্যাব।
এ ব্যাপারে হোটেল মালিক উত্তর বাসুদেবপুর গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল খালেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাবের দিনাজপুর ইউনিট কমান্ডার মেজর মাহমুদ ও বিজিবি-৩ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এম আশরাফ আলী।
৩ বিজিবি অতিরিক্ত পরিচালক এম আশরাফ আলী পিপিএম জানান, রংপুরের এক ব্যক্তির নামে ওই হোটেলের একটি রুম বরাদ্দ রয়েছে। সেই রুম থেকে আমেরিকার তৈরি ৯মিমি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি খালি ম্যাগজিন, গান পাউডার ২কেজি, হাত বোমা ৮টি, চাইনিজ কুড়াল ৪টি, চাপাতি ২টি এবং ১টি মানচিত্রসহ বেশকিছু জিনিস উদ্ধার করা হয়েছে। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনার পর থেকে হোটেলটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।