ঢাকাSaturday , 2 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই

Link Copied!

sintaiনিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের সামনে এক টেক্সটাইল মিলস’র সুপারভাইজরকে গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মো. সোবহান মিয়া আল হেজাব টেক্সটাইল মিলের সুপারভাইজর হিসেবে দায়িত্বরত।
শনিবার (০২ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মিল মালিকের ছোট ভাই মো. সাকিম আহমেদ জানান, চকবাজারের টেমটিওন ছাতা শো রুম থেকে ২০ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারে করে ডেমরা টেক্সটাইল মিলের দিকে যাচ্ছিলেন সোবহানসহ ৩ জন। যাওয়ার পথে প্রেসক্লাবের সামনে ৪টি মটরসাকেলে ৮ জন হঠাৎ প্রাইভেটকারের গতিরোধ করে।
টাকা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে এক পর্যায়ে ছিনতাইকারীরা সোবহানের ডান পায়ের উরুতে গুলি করে বলে জানান তিনি।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।