ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু একজন খাঁটি মুসলমান ছিলেন

Link Copied!

mojibনিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু একজন খাঁটি মুসলমান ছিলেন। তিনি ইসলামের সেবক হিসেবে মুসলিম জাতির খেদমত করেছেন। তার জীবদ্দশায় ও সার্বিক প্রচেষ্টায় বাংলাদেশ ইসলামি সম্মেলন সংস্থা ওআইসির সদস্য হয়েছিল। বঙ্গবন্ধু হাজিদের খেদমতের জন্য হিজবুল বাহার নামে জাহাজ ক্রয় করেছেন।
শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বঙ্গবন্ধু উলামা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ইন্তেকালের পর সরকারপ্রধানরা হাজিদের খেদমতের জন্য কেনা হিজবুল বাহার নামক জাহাজটি নৌ-বিহার নাম দিয়ে হাজিদের খেদমত থেকে বঞ্চিত করেছেন। এ কুকাজটি করেছেন মওদুদীবাদীরাই। তাদের ব্যাপারে মোসলমান ও ইমানদারদের সতর্ক থাকতে হবে।
বঙ্গবন্ধু উলামা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম ওবায়দুল মুকতাদির চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শায়েখ আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন, আশেক্বীনে আউলিয়া ঐক্য পরিষদের চেয়ারম্যান শাহ সুফী সৈয়দ আলম নূরী, মুফতি ইব্রাহীম খলিল ফারুকী, মাও. আবুল হাসান শেখ শরীয়তপুরী ও ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী মাও. ওমর ফারুক প্রমুখ।