ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ এখন আইয়ুবের অনুসারী: রব

Link Copied!

abdur-rabনিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ.স.ম আবদুর রব বলেছেন, ‘উন্নয়নের দোহাই দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার হরণ করা আইয়ুব খান মডেল। যা অনেক আগেই জনগণ প্রত্যাখান করেছে। আওয়ামী লীগ এখন আইযুবের অনুসারী। যে আইয়ূব খানকে আমরা ছুঁড়ে ফেলেছি।’
রোববার বেলা সাড়ে ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-২০১৬ অর্থ বছরের জাতীয় বাজেট এর উপর জেএসডি’র উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
আ.স.ম আবদুর রব বলেন, ‘জনগণের অনুমোদন ছাড়া রাষ্ট্র পরিচালনাই হচ্ছে স্বৈরশাসন। জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা করার এখতিয়ার কারো নেই।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ অবাধ নির্বাচন, জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র, এসবে আর কোনদিনই ফিরতে পারবে না। এসব পথ আওয়ামী লীগের জন্য রুদ্ধ হয়ে গেছে। এজন্য নতুন রাজনৈতিক শক্তি, বিকল্প শক্তি বা তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। তিনি বলেন, ‘ঘোষিত বাজেটে রাজস্ব আয় ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার সক্ষম হবে না। বাজেটে ঘোষিত শতকরা ৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ ভাগ সীমিত রাখাও সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেএসডি সহ-সভাপতি এম এ গফরান, সাংগঠনিক সম্পাদক জিয়া খান, আবদুর রাজ্জাক, সুলতান আহমেদ প্রমুখ।