ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সচল হচ্ছে মায়ার দুর্নীতির মামলা

Link Copied!

Mayaনিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগ এনে দায়ের করা এক মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে হাইকোর্টর দেয়া খালাসের রায় বাতিল করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
পাশাপাশি এ মামলার বিষয়ে হাইকোর্টে নতুন করে আপিল শুনানির নির্দেশও দেয়া হয়েছে।
এ বিষয়ে দুদকের দায়ের করা এক আবেদন শুনানি করে রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ২০১০ সালের ২৭ অক্টোবর আওয়ামী লীগের এ নেতাকে ১৩ বছরের কারাদণ্ড বাতিল করে রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত মায়াকে ওই সাজা প্রদান করে রায় দিয়েছিলেন।
রায়ে বিশেষ জজ আদালত মায়াকে ১৩ বছর কারাদণ্ড, পাঁচ কোটি টাকা জরিমানা এবং প্রায় ছয় কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করেন।
২০০৭ সালের ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় এ মামলা দায়ের করেন। ২০০৭ সালের ১৩ জুন মামলায় ২৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
এ রায়ের বিরুদ্ধে মায়া ২০০৯ সালের ২৫ মে হাইকোর্টে আপিল আবেদন দায়ের করেন এবং ২০১০ সালের ২৭ অক্টোবর অবৈধ সম্পদ অর্জন মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাজার রায় বাতিল করে হাইকোর্ট। দীর্ঘ দিন পর সেই মামলাটির বিচারিক কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দিলেন আপিল বিভাগ।