ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোদির সফরে ভারতের স্বার্থ সিদ্ধি, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ

Link Copied!

ishaনিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার প্রতিটিতেই ভারতের স্বার্থ সিদ্ধি হয়েছে, আর বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইলিয়াস।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘এ দেশের মানুষ আশা করেছিল এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান অসম বাণিজ্য, টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ, অনিষ্পন্ন সীমানা নির্ধারণ, সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ ইত্যাদি বিষয়ে সুষ্ঠু সমাধান পাবে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, সরকার বাংলাদেশের স্বার্থে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। তাই মনে হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এ সরকার ক্ষমতায় বসে আছে।’
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘আপনাকে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণ ক্ষমতায় বসায়নি। আপনাকে বসানো হয়েছে এদেশের স্বার্থ রক্ষার জন্য। যদি তা রক্ষা করতে ব্যর্থ হন, তবে তা দেশের জনগণ মেনে নেবে না।’
মানব্বন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন আজমী, মহানগর সহ-সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক জিএম বায়েজীদ প্রমুখ।