নিজস্ব প্রতিবেদক : ৬০ হাজার সৌদি রিয়াল পাচারকালে মো. মুসা (৪০) নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বেলা সাড়ে ১১টার দিকে তার লাগেজ তল্লাশি করে রিয়ালগুলো উদ্ধার করা হয়। রিজেন্ট এয়ারওয়েজে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল মুসার।
এপিবিএন’র সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত সৌদি রিয়ালের মূল্য বাংলাদেশি টাকায় ১২ লাখ। মুসার গ্রামের বাড়ি ফেনী জেলায়।

