ঢাকাThursday , 11 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় ট্রলারডুবি, নারী-শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার

Link Copied!

boatভোলা প্রতিনিধি : জেলার মনপুরায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নারী ও  শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অন্তত ২৫ জন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়,  যাত্রীবাহী একটি ট্রলার কলাতলী থেকে মনপুরায় আসছিল। এ সময় ঝড়ের কবলে পড়ে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। এতে থাকা প্রায় অর্ধশতাধিক যাত্রীর মধ্যে কয়েকজন সাঁতরে তীরে ওঠে। এ সময় পাঁচ শিশু ও তিন নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এতথ্য নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও নিখোঁজ থাকতে পারে। উদ্ধারে অভিযান চলছে।