ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি বন্ধে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

Link Copied!

busশেরপুর প্রতিনিধি : চাঁদাবাজি বন্ধের দাবিতে শেরপুরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে বাস মালিক সমিতি। এতে অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
শেরপুর বাস মালিক সমিতির সিদ্ধান্তে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।
শেরপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন জানান, প্রথমে শেরপুরসহ সাত জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হলেও পরে উত্তরাঞ্চল বাস মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও ঢাকা জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক শামীমের নির্দেশে শুধু শেরপুরে প্রাথমিক অবস্থায় এ ধর্মঘট চলবে। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলজুড়েই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শেরপুর শহরের নবীনগর বাস টার্মিনাল ও জামালপুর বাস টার্মিনাল ভিত্তিক শ্রমিক ও মালিক নেতৃবৃন্দের দ্বন্দ্বকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে আন্তঃজেলা সড়কে বাস চলাচল বিঘ্নিত হচ্ছিল। গত কয়েকদিনে বিভিন্নভাবে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা চললেও শেষ পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় ধর্মঘট ডাকা হয়েছে।