ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুলাভাইয়ের লাম্পট্যে শ্যালিকার সর্বনাশ

Link Copied!

pregnantনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে দুলাভাই নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে তাকে আটক করা হয়।
চার মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে আজ সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিকটিমের মা রাজিয়া বেগম জানান, গত কোরবানির ঈদের সময় তার বড় মেয়ে সোনিয়াকে নজরুল ইসলামের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর মেয়ের জামাইসহ তারা সবাই ভাটারা নুরের চালা সাঈদনগর এলাকায় ভাড়া থাকতেন। শুধু মাত্র ছোট মেয়ে রুপা (ছদ্মনাম) গ্রামের বাড়ি কিশোরগঞ্জে থাকতো।
তিনি আরো জানান, বিয়ের পরপরই নজরুল তার ছোট মেয়েকে গ্রামে না রেখে ঢাকায় নিয়ে আসতে বলে। ঢাকায় এনে গার্মেন্টে চাকরি দেবে বলেও আশ্বাস দেয় তার মেয়ের জামাই। ঢাকায় আনার পরেই সে আমার মেয়ের সর্বনাশ করে।
রাজিয়া বেগম বলেন, আমার মেয়ের বয়স মাত্র ১৫ বছর। হঠাৎ করে তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখতে পাই। পরে মেয়েকে জিজ্ঞাসা করে জানতে পারি তার দুলাভাই তাকে বিভিন্নভাবে ফুঁসলিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এ ঘটনা জানার পর ভাটার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।
বর্তমানে আমার মেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান মা রাজিয়া বেগম।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কিছুদিন আগেই ভিকটিমের মা এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। আজ ভোরে তার বড় মেয়ের জামাই নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’