ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেঘের কান্নায় রাজধানীতে স্বস্তি

Link Copied!

rain1নিজস্ব প্রতিবেদক : টানা গরম। জনজীবনে অস্থিরতা। ঘামছে শরীর। ভিজে যাচ্ছে পোশাক। কোথায়ও এতোটুকু স্বস্তি নেই। জৈষ্ঠ্যের শেষের দিনগুলো যেন এভাবেই তার অস্তিত্ব জানান দিচ্ছিল নগরীতে। বৃষ্টির অপেক্ষায় দিন গুণছিল মানুষগুলো। শিশুরা কাটছিল বৃষ্টির ছড়া। প্রচণ্ড তাপদাহে অস্বস্তিতে থাকা রাজধানীবাসীকে অবাক করে দিয়ে আজ সকালেই বৃষ্টির পূর্ভাবাস দেখা দিল প্রকৃতিতে। কালো মেঘের দল সকাল থেকেই আকাশ দখল করে বসে থাকে।
জ্যৈষ্ঠের শেষের দিকে টানা গরমের পর বুধবার সকাল থেকে রাজধানীবাসীকে দিয়েছে স্বস্তির পরশ। গত কয়েকদিনের তীব্র গরমের পর আজ দুপুরের আগেই শীতল পরশ নিয়ে কেঁদে উঠে ধরা। স্বস্তিতে নিঃশ্বাস ফেলে নগরবাসী। স্কুল-কলেজ অফিস আদালতে সবখানেই লেগেছে বৃষ্টির আবেশ। হিম শীতল পরিবেশ বিরাজ করছে এসবখানে। বৃষ্টিতে ছাতা নিয়ে বাইরে বেরিয়েছে কেউ কেউ। কেউবা মনের আনন্দে এই বৃষ্টিতে ভিজেতে নামেন। তবে বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও এর স্থায়িত্ব ছিল খুবই কম সময়।
জয় মাহমুদ নামে এমবিএ’র এক ছাত্র বলেন, ‘বেশ কয়েকদিন হল বৃষ্টি আসছে। এদিকে গরমেও টিকা যাচ্ছে না। বাসায় ফ্যানের বাতাসেও শরীর ঠাণ্ডা হয় না। পড়ালেখা করতে পারি না। দিনে ৪-৫ বার গোসল করতাম। রাতে ঘুমাতে পারতাম না। আজকে বৃষ্টি দেখে অনেক ভালো লাগছে।’
ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল মিয়া ও বৃষ্টিতে অনেক সন্তুষ্ট। তিনি বললেন, ‘দোকানে বসলে ঘরমে অস্তির হয়ে যাইতাম। মাথার উপর ফ্যান ঘুরে। কিন্তু ফ্যানের বাতাসেও শরীর ঠাণ্ডা হয় না। কাজ করতে অনেক কষ্ট হয়। সারা শরীর ঘামে ভিজে যায়। আজকে এ বৃষ্টি যেন আল্লাহ আমাদেরকে রহমত হিসেবে পাঠালেন। এখন শান্তিতে ব্যবসা করতে পারবো।’
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। সেই সঙ্গে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।
এছাড়া রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা মৃদু তাপপ্রবাহ রূপে অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বাতাসের গতি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে।
এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের অবশিষ্টাংশে অগ্রসর হতে পারে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।
গত ২৪ ঘণ্টার পূর্বভাসে দেখা যায়, সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সিলেটে তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।