ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৫০০০ কুকুরের শরীরে দেয়া হবে টিকা

Link Copied!

dogপাবনা প্রতিনিধি : জলাতঙ্ক নির্মূল কর্মসূচি শুরু হচ্ছে পাবনায়। এতে দুই ধাপে পুরো জেলায় ২৫ হাজার কুকুরের শরীরে এ রোগের প্রতিষেধক টিকা দেয়া হবে।
১০ জুন বুধবার সকাল থেকে শুরু হয়ে টিকা দেয়ার কাজ চলবে ২৫ জুন পর্যন্ত।
মঙ্গলবার দুপুরে পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ‘জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি’, প্রাণী সম্পদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং ওয়ার্ল্ড অ্যানিমেল প্রটেকশন এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হবে।
সভায় সিডিসি’র পরামর্শক ডা. সোহেল রানা জানান, ২০২০ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে পাবনা জেলায় ব্যাপকহারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রম শুরু হচ্ছে। পাবনা জেলায় মোট কুকুরের সংখ্যা ২৫ হাজার। বুধবার থেকে দুই ধাপে জেলার নয়টি উপজেলায় ‘ব্যাপক হারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচি’ বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, প্রথম পর্যায়ে ১০ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সদর, সুজানগর, ঈশ্বরদী, বেড়া, চাটমোহর ও সাঁথিয়া উপজেলায় এবং দ্বিতীয় পর্যায়ে ১৮ থেকে ২৫ জুন পর্যন্ত আটঘরিয়া, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা প্রতিটি ইউনিয়নে ঘুরে ঘুরে কুকুর ধরে টিকা দেয়া হবে।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম শাসুজ্জামান জানান, ইতোমধ্যে দেশের প্রায় সকল জেলা সদর, পৌরসভা ও সিটি করপোরেশনের বাইরে গাইবান্ধা এবং সিরাজগঞ্জ জেলা এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। ১০ জুন থেকে পাবনা জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হচ্ছে।
পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে সিভিল সার্জন ডা. শহিদ মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম শাসুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুন্সী মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হক, বিএমএ সভাপতি ডা. গোলজার হোসেন।
সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর ও উপজেলা প্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।