ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

Link Copied!

BSFমেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত থেকে খোয়াজ আলী (৩০) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার সকালে সীমান্তের ১১০ নম্বর আন্তর্জাতিক পিলার এলাকায় কাঁটাতারের বেড়া সংলগ্ন নিজের ক্ষেতে কাজ করার সময় তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। খোয়াজ আলী দারিয়াপুর গ্রামের হাবেল শেখের ছেলে।
আটকের বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দারিয়াপুর বিওপি।
বিএসএফের হাতে আটক কৃষক খোয়াজ আলীর স্ত্রী শাহান আরা খাতুন জানান, সীমান্তের চাতরের মাঠে ধানক্ষেত প্রস্তুতের জন্য সকালে বাড়ি থেকে রওনা হন খোয়াজ আলী। ক্ষেতের স্যালো মেশিন চালু করার সময় বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে ধরে নিয়ে যায়। এ সময় তাকে মারধর করতে করতে কাঁটাতারের বেড়ার ওপারে নেয়া হয়। অন্য কৃষকেরা বিষয়টি তাদের জানালে তারা দারিয়াপুর মুজিবনগর ক্যাম্পে জানান। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বিজিবি দারিয়াপুর বিওপির কমান্ডার জাকির হোসেন জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।