ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্টনমেন্ট এলাকা থেকে যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

Link Copied!

Dead Bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে গলাকাটা অবস্থায় খালেদ মাহমুদ (৩৩) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবার নাম হাসান মাহমু। গ্রামের বাড়ি নরসিংদী জেলার টঙ্গিবাড়ীর নাড়িরনগর। তিনি ভাষানটেক এলাকায় থাকতেন।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নিহতের স্ত্রী মরিয়ম বেগমের সনাক্ত মতে ক্যান্টনমেন্ট থানার এসআই বেনজির আহমেদ পশ্চিম মাটিকাটার সিরাজের বাড়ির পেছনের ডুবা থেকে গলাকাটা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মৃতদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে।