ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে গাড়ি চাপায় শিশুর মৃত্যু

Link Copied!

Accidentচট্টগ্রাম প্রতিনিধি : হাটহাজারী পৌরসভার আলীপুর এলাকায় ইটবোঝাই জীপ গাড়ির নিচে চাপা পড়ে তৌসিফ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌসিফের বাড়ি হাটহাজারীর গড়দুয়ারার ইউনিয়নে।
হাটহাজারী থানার এসআই মো. আরিফুজ্জামান খান বলেন, ‘আলীপুর এলাকায় মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে এসেছিল তৌসিফ। সকালে বাড়ির পাশের রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল সে। এসময় ওই এলাকায় রাস্তা মেরামতের কাজে নিয়োজিত পৌরসভার একটি জীপ গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’