ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

Link Copied!

DCC2নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমানকে প্রত্যাহার করে গাজীপুর সিটি করপোরেশনের একই পদে বদলি করা হয়েছে। সোমবার তার বদলির আদেশ দেয় মন্ত্রণালয়। তিনি ডিএসসিসির নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থেকে তত্ত্বাবধায় প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করতেন। একই সঙ্গে ফ্লাইওভার প্রকল্পের পরিচালক (পিডি) ছিলেন।
আশিকুর রহমানকে বদলি করার পর তার দায়িত্বে থাকা পদে ডিএসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিনকে নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। আর ফ্লাইওভার প্রকল্পের পরিচালক পদে ডিএসসিসির নির্মাল বায়ু ও টেকশই প্রকল্পের (কেইস) পরিচালক (পিডি) সেহাব উল্যাহকে দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে তারা দু’জন ওই পদের দায়িত্ব বুঝে নেন।
উল্লেখ্য, আশিকুর রহমান অরিয়ন গ্রুপের সঙ্গে যে চুক্তি করেছেন তাতে সিটি করপোরেশনের ৫০ কোটি টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে সিটি করপোরেশন। তাছাড়া এ কর্মকর্তার বিরুদ্ধে সিটি করপোরেশনে প্রভাব খাটানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তানভীর আহমদকে বদলি করে অঞ্চল-১ এর পরিকল্পনা ও নকশা বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলীকে (পুর) অঞ্চল-৩ এ বদলি করা হয়েছে। অঞ্চল-১ এর পরিকল্পনা ও নকশা বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তওহীদ সিরাজকে অঞ্চল-৪ এ বদলি করা হয়েছে।
অঞ্চল-২ এর নির্বাহী প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিনকে অঞ্চ-৫ এ বদলি করা হয়েছে। অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী (পুর) মো. খায়রুল বাকেরকে বদলি করা হয়েছে অঞ্চল ২ এর প্রকৌশল বিভাগে।
ডিএসসিসি সচিব খান মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক স্মারকে তাদেরকে বদলি করা হয়।