নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভুয়াপুর থেকে গুরুতর অসুস্থবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন লাল মিয়া (৪০)। সঙ্গে জন্য আছেন সেবা করার তার স্ত্রী রোজিনা (৩০)। সুস্থ হতে এসে এখন তার প্রাণ যায় যায় অবস্থা। মেডিকেলের ছাদে ঝুলানো আস্ত ফ্যানই খুলে পড়েছে তার মাথায়!
সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে এমন ঘটনা ঘটেছে। এতে লাল মিয়াসহ ৩ জন আহত হয়েছেন। অন্য দুজন হলেন তার স্ত্রী এবং পাশের বেডের মনির হোসেন (৩৫) নামে এক রোগি।
দায়িত্বরত ব্রাদার বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফ্যানটি অনেক পুরাতন। বিকেলে ফ্যানের ওপরের অংশ খুলে রোগীর ওপর পড়ে। এটা একটা দুর্ঘটনামাত্র।
রোজিনা জানান, স্বামীকে সুস্থ করাদেত নিয়ে এসেছিলাম, এখনতো মরার ওপর খাড়ার ঘা!

