নিজস্ব প্রতিবেদক : মাদক ব্যবসাকে কেন্দ্র করে রাজধানীর কদমতলীর জুরাইনে ইব্রাহিম (২৩) নাম এক যুবককে গুলি কওে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ২টার দিকে এমন ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ওসি আব্দুর সালাম জানান, জুরাইনের চেয়ারম্যান বড়ির ১০৮৯ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। এ ঘটনায় নিহতের ভাই হারুন উর রশীদ বাদি হয়ে সোমবার সকালে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছেন।
নিহতের ভাই হারুন উর রশিদ জানান, তার ভাইয়ের ডেকোরেটরের ব্যবসা আছে। রাতে তার ভাই ঘুমিয়ে থান অবস্থায় জানালা দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়। তিনি জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এ ঘটনা ঘটিয়েছে।

