ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় ১০ বিজিবি সদস্য আহত

Link Copied!

bgbসিলেট প্রতিনিধি : সিলেটে সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ সদস্য আহত হয়েছে। তাদের জালালবাদ সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় ট্রাকের সঙ্গে বিজিবির পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিজিবি-৫ ব্যাটালিয়নের তামাবিল ক্যাম্পের সৈনিক আরিফ আহমদ, শফিকুল ইসলাম, জসিমুল ইসলাম ও সঞ্জয়। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি তামাবিল ক্যাম্পের কমান্ডার হাবিলদার ইকবাল। তিনি জানান, সোমবার দুপুরে তামাবিল ক্যাম্প থেকে সিলেট যাচ্ছিল বিজিবি সদস্যদের বহনকারী একটি পিকআপভ্যান। জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বাজারে যাওয়া মাত্র সিলেট থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখামুখি সংঘর্ষ হয়। এতে ১০ বিজিবি সদস্য আহত হন। পরে তাদের সিলেট জালালবাদ সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
তামাবিল ক্যাম্পের কমান্ডার আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি বিজিবির কাছে রয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।