ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দু’দল পাচারকারীর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

Guli-কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে মানবপাচারের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে পাচারকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে আমান উল্লাহ আনু (৩০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।
রোববার রাতে লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ খুনের ঘটনা ঘটে।
নিহত পাচারকারী ওই এলাকার শফির ছেলে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে।
টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আতাউর রহমান জানান, পাচারকারীদের দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে পাচারকারী আমান উল্লাহ আনু নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।