নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে রোববার রাতে ব্যাংক ডাকাতির চেষ্টাকালে ৯ জঙ্গিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা, বিস্ফোরক ও বই উদ্ধার করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি) ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার।
তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি। এ বিষয়ে আজ সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

