ঢাকাSunday , 7 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌতুক মামলায় এসআই কারাগারে

Link Copied!

Arrest-17যশোর প্রতিনিধি : যশোরে যৌতুক মামলায় জাহাঙ্গীর হোসেন (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান ওই কর্মকর্তা। তবে আদালত আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই কর্মকর্তা বরগুনা জেলার গলাচিপা উপজেলার বাশবুনিয়া গ্রামে মৃত ইলিয়াস আকন্দের ছেলে। বর্তমানে তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন।
আদালত সূত্রে জানা যায়, ১৯৮১ সালে এসআই জাহাঙ্গীর হোসেন প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন করে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার মৃত আব্দুল হালিমের মেয়ে রোকেয়া বেগমকে বিয়ে করেন। বিয়ের পরে এসআই জাহাঙ্গীরের দ্বিতীয় স্ত্রীর সংসারে তিন ছেলে ও এক মেয়ের জন্ম হয়। এরই মধ্যে যৌতুকের জন্য রোকেয়াকে চাপ সৃষ্টি করে জাহাঙ্গীর। এতে বাধ্য হয়ে রোকেয়া বাবার বাড়িতে চলে আসে। পরবর্তীতে বছর তিনেক পরে যৌতুক বাবদ জাহাঙ্গীর ও রোকেয়ার নামে যশোর জামরুলতলা এলাকায় ৩০ লাখ টাকা মূল্যের তিন কাঠা জমি কিনে দেয় রোকেয়ার ভাই। কিন্তু এতেও সন্তুষ্ট না হয়ে রোকেয়ার নামের জমি নিজ নামে রেজিস্ট্রি করে নিতে চাপ সৃষ্টি করে জাহাঙ্গীর। এতে রাজি না হওয়ায় ২০১৩ সালের ২১ জুলাই রোকেয়া বেগমকে তাড়িয়ে দেয় জাহাঙ্গীর। ফলে এ ঘটনার দুইদিন পরে ২৩ জুলাই রোকেয়া বেগম বাদী হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেন।