ঢাকাSunday , 7 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হতাশ তিস্তা পাড়ের মানুষ

Link Copied!

Tistaকুড়িগ্রাম প্রতিনিধি : তিস্তা নদীকে বাঁচাতে পানির প্রবাহ বৃদ্ধির দীর্ঘদিনের দাবি এবারও পূরণ হলো না তিস্তা পাড়ের মানুষের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি না হওয়ায় হতাশ হয়েছেন তারা।
তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে রোববার সারা বাংলা কৃষক জোট নামে একটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত তীরবর্তী সর্বস্তরের মানুষ নিরব প্রতিবাদ জানিয়ে আধা কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য দেন সারা বাংলা কৃষক জোটের সভাপতি আব্দুল জব্বার, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন, মেম্বার রহিমুদ্দিন হায়দার, শিক্ষক শাহাদত হোসেন, ব্যাবসায়ী মাহফুজার রহমান, কিষাণী কছিমন, জাহেরা, হামিদা প্রমুখ।
বক্তরা বলেন, তিস্তা নদী শুকিয়ে যাওয়ায় হাজার হাজার কৃষক ও জেলে পরিবার নিঃস্ব হয়ে গেছে। কৃষক-জেলেদের বাঁচতে দ্রুত তিস্তা চুক্তি স্বাক্ষর করা হোক।
একই দাবিতে সারাদেশে এ কর্মসূচি পালন করা হয় বলেও সমাবেশে বক্তারা জানান।