ঢাকাSaturday , 6 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোথাও সুনসান নীরবতা, কোথাও স্তব্ধ ঢাকা

Link Copied!

Dhaka-Rodনিজস্ব প্রতিবেদক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফলকে কেন্দ্র করে সকাল থেকে সুনসান নীরবতা বিরাজ করছে রাজধানী ঢাকায়। তার সফরকে কেন্দ্র করে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। রাস্তাঘাটে যানবাহনের ওপর রয়েছে কড়াকড়ি। তাই সকাল থেকে নগরীতে দেখা দিয়েছে গণপরিবহন সঙ্কট। রাস্তাঘাট অনেকটা ফাঁকা বললেই চলে। আবার যেসব রাস্তায় যানবাহন রয়েছে সেগুলোও চলতে পারছে না। ফলে এসব এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ যানজট।
ভারতীয় প্রধানমন্ত্রীর চলাচল ও অবস্থানের জায়গায় তিনটি স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নসহ (এসপিবিএন) আটটি সংস্থা ও ইউনিটের সমন্বয়ে কাজ করছে বিশেষ নিরাপত্তা দল। আর এ নিরাপত্তার প্রথম স্তরে মূল দায়িত্বে থাকছে ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি) ও জাতীয় নিরাপত্তা গার্ডের (এনএজি) কমান্ডো ফোর্স ব্ল্যাক ক্যাটের সদস্যরা। দুই সংস্থার শতাধিক সদস্য এসেছে ঢাকায়।
শনিবার সকালে নির্ধারিত ৩৬ ঘণ্টার সফরে ঢাকায় আসেন নরেন্দ্র মোদি। নিরাপত্তা বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার মধ্যে চলে দফা দফায় বৈঠক। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া রাজধানীর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। এরই মধ্যে বৈঠকে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সরেজমিন দেখা গেছে, নগরী প্রতিটি সড়কেই সুনসান নীরবতা বিরাজ করছে। রাস্তায় গাড়ি চলাচল করছে খুব কম। কোথাও কোনো জটলা দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী তা ভেঙে দিচ্ছে। ফলে অফিসগামী সাধারণ মানুষকে পড়তে হয়েছে বিড়ম্বনায়।
ট্রাফিক রমনা জোটের ডিউটি অফিসার শরিফুল বলেন, ‘যেহেতু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের দেশে রাষ্ট্রীয় সফরে এসেছেন। সেহেতু তার নিরাপত্তার দায়িত্ব আমাদের। তার সফরকে কেন্দ্র করে আমরা সড়কের যানবাহনে নিয়ন্ত্রণ আরোপ করেছি। তিনি অতিথি ভবনে পৌঁছলেই সড়কগুলো উন্মুক্ত করে দেয়া হবে।’
বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে জানা গেছে, ভারতীয় ‍প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে পুলিশের অনুরোধে তারা গণপরিবহন রাস্তায় নামাননি।
এদিকে নরেন্দ্র মোদির সফলকে কেন্দ্র করে রাজধানীর রাস্তার দু’ধার, চৌমাথা, উঁচু উঁচু হোল্ডিংগুলো নরেন্দ্র মোদির ছবি শোভা পাচ্ছে। এয়ারপোর্ট থেকে হোটেল সোনারগাঁও এমনকি হোটেল শেরাটন হয়ে বঙ্গভবন পর্যন্ত বর্ণিল সাজে সজ্জিত। মোদির ছবির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমনকি মমতার ছবিও শোভা পাচ্ছে আইল্যান্ডে। ওয়েলকাম টু মোদি লেখা ব্যানারও শোভা পাচ্ছে বিভিন্ন স্থানে।