ঢাকাSaturday , 6 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৫ কোটি টাকার শাড়ি- থ্রিপিস আটক

Link Copied!

BGBচুয়াডাঙ্গা প্রতিনিধি : কার্ভাডভ্যানসহ সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় কাপড় আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার রাতে এসব কাপড় আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আনোয়ার জাহিদ শনিবার দুপুর ১২টায় ব্যাটালিয়ন প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান, শুক্রবার রাতে গোপনে সংবাদ পেয়ে নায়েক সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি বিজিবির দল মাইকলেশন ট্রান্সপোর্টের একটি কার্ভাডভ্যান ( ঢাকা মেট্রো উ-১১-১৫৮১) মাগুরা জেলা শহরের একটি পেট্রোল পাম্পের কাছে থামায়। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার করা হয়।। এ সময় কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
অতিরিক্ত পরিচালক আনোয়ার জাহিদ আরো জানান, আটক করা কাপড়সহ কাভার্ডভ্যানটি দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।