ঢাকাSaturday , 6 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ শতাধিক কলা-মেহগনি গাছ কর্তন

Link Copied!

Tree-damgaeমেহেরপুর প্রতিনিধি : গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের কৃষক মাজহারুল ইসলামের ক্ষেতের তিন শতাধিক কলাগাছ (কাধিসহ) ও অর্ধ শতাধিক মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতের কোনো এক সময় ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
কৃষক মাজহারুল ইসলাম জানান, গ্রামের মাঠে তিনি দুই বিঘা জমিতে সবরি কলার আবাদ করেছিলেন। গত কয়েকদিন থেকে কলার কাধি কেটে বিক্রি শুরু করেন। ক্ষেত থেকে প্রতি কাধি কলা বিক্রি করেছেন আড়াইশ টাকার উপরে। অনুকুল আবহাওয়ায় এবারে কলার ভালো ফলন হওয়ায় তিনি লাভের আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। লাভের বদলে লোকসানের বোঝা মাথায় নিয়ে ঋণের টাকা পরিশোধে দিশেহারা তিনি।
রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ক্ষেতের আড়াই শতাধিক কলাগাছ ও পার্শ্ববর্তী জমির প্রায় ৬০টি মেহগনি গাছ কেটে ফেলেছে। দেড় শতাধিক কলাগাছের মাঝামাঝি কাটার ফলে গাছ ও কলা দুটিই নষ্ট হয়ে গেছে। কিছু কিছু কলাগাছের কাধিতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। কিছু কাধি বিক্রি করা সম্ভব হলেও বেশিরভাগ অপুষ্ট থাকায় তা ক্ষেতেই বিনষ্ট হবে বলে জানান মাজহারুল ইসলাম।
একই রাতে কলাগাছের পার্শ্ববর্তী ক্ষেতে গত বছর রোপণ করা অর্ধশতাধিক মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। সব মিলিয়ে ৭০-৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ওই কৃষক। তবে কী কারণে এধরনের ক্ষতি করলো তা তিনি অনুমান করতে পারছেন না।
গাংনী উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম জানান, মাঝেমধ্যেই এলাকায় ফসল তছরূপের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে চাষের প্রতি অনাগ্রহ প্রকাশ করে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সেদিকে নজর দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। ঘটনাস্থলে সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হচ্ছে। ক্ষেত মালিক মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।