ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার মানবপাচারকারী রেশমী ‘ম্যাডাম’ আটক

Link Copied!

Human Traffickingকক্সবাজার প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থান থেকে একাধিক মানবপাচারকারীকে আটকের পর এবার মহেশখালীতে আটক করা হয়েছে মানবপাচারের সংশ্লিষ্টতায় ‘ম্যাডাম’ হিসেবে পরিচিতি পাওয়া রেশমী ম্যাডাম নামের এক নারীকে।
তার পুরো নাম হোসনে আরা বেগম রেশমী। তিনি মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের আলী আকবরের স্ত্রী।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত থাকায় ‘ম্যাডাম’ নামেই এলাকায় পরিচিতি পান হোসনে আরা বেগম রেশমী। এছাড়া একাধিক গণমাধ্যমে তার বিরুদ্ধে মানবপাচারের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রতিবেদন প্রকাশ হওয়ায় তিনি এলাকায় ম্যাডাম নামেই অধিক পরিচিতি পান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেশমী ম্যাডামকে আটক করা হয়। রেশমীর বিরুদ্ধে এলাকার বেশ কিছু মানুষকে পাচারের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে মানবপাচারের ঘটনা নতুন না হলেও সম্প্রতি জাহাজে করে সাগর পাড়ি দিয়ে শতশত মানুষকে বিভিন্ন দেশে পাচারের ঘটনা ধরা পড়ে। দালালদের হাত ধরে বিভিন্ন দেশে পাড়ি দেয়ার সময় অনেকের প্রাণ হানি হয়। জীবিতদের মধ্য থেকে কয়েকশ মানুষকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। এর পরই মানবপাচারকারীদের ধরতে অভিযান শুরু করে প্রশাসন। আটক করা হয় বেশ কয়েকজনকে।