ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাজেট মানেই গরীবের পেটে লাথি মারা’

Link Copied!

Tea-stallসিলেট প্রতিনিধি : ‘আমরা সাধারণ মানুষ। আমাদের আবার বাজেট কিসের? আর বাজেট দিয়েই বা আমরা কী কবর? আমরা বাজেট বুঝি না, কম দামে খাইতে চাই।’
বাজেট প্রতিক্রিয়া জানতে চাইলে এভাবে পাল্টা প্রশ্ন করেন নজিবুর রহমান। তিনি যশোর জেলার বাসিন্দা। প্রায় ১৫ বছর ধরে সিলেটে বসবাস করছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টায় নগরের জিন্দাবাজার পয়েন্টে তার সঙ্গে দেখা হয় এই প্রতিবেদকের। কথা হয় বাজেট নিয়ে।
তার ভাষ্যমতে, ‘সাধারণ মানুষ বাজেট নিয়ে ভাবে না। তারা কোন রকম ডাল-ভাত খেয়ে জীবন অতিবাহিত করতে চায়। অভাবের সংসারে বাজেট নিয়ে চিন্তা করার সময় নেই।’
বাজেট কী? এমন প্রশ্নের জবাবে নজিবুর বলেন, ‘বাজেট কি তা জানি না। তবে বাজেট আসলেই জিনিসপত্রের দাম বাড়ে।’
নজিবের সঙ্গে আলাপকালে জানা গেছে, তিনি ছোট একটি চাকরি করেন। স্ত্রী ও এক সন্তান নিয়ে নগরীর আম্বরখানা এলাকায় থাকেন। ৫ হাজার টাকা বেতন দিয়েই তিনি বাসা ভাড়া ও সংসারের খরচ চালান।
budgeনিয়ম অনুসারে জুন মাসে জাতীয় বাজেট পেশ করা হয়। এ ধারাবাহিকতায় এবারও ৪ জুন বাজেট পেশ করা করা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশকিছু পণ্য আমদানিতে শুল্ক আরোপ ও বর্তমান নির্ধারিত শুল্কের পরিমাণ এবং কর হার বৃদ্ধির করার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে- জ্বালানি তেল, হাইব্রিড গাড়ি, মাইক্রোবাস, সিগারেট-বিড়ি, এলপিজি সিলিন্ডার, স্বর্ণ, সেলফোন সেট প্রভৃতি। ফলে এসব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু জাতীয় বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। বাজেটে দাম বৃদ্ধি করা হয়েছে, এমন অযুহাতে বেশি দামে সিগারেট-বিড়ি, মাছ, মাংসসহ বিভিন্ন পণ্য ক্রয় করতে হচ্ছে ক্রেতাদের। তাই ব্যবসায়ীদের কাছে অনেকটা জিম্মি হয়েছে পড়েছেন সাধারণ মানুষ। এমনটাই জানিয়েছেন অনেকেই। সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টের চা বিক্রেতা মোল্লা মিয়া। তিনি জানান, গতকাল বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে মাত্র। কিন্তু বাজারে সিগারেট, চিনি, চা পাতাসহ বিভিন্ন পণ্যে বেশি দামে কিনতে হচ্ছে তাকে। তবে তিনি বেশি দামে বিক্রি করতে পারছেন না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাজেট আসলেই জিনিসপত্রের দাম বাড়ে। বাজেট মানেই গরিবের পেটে লাথি মারা।’
নজিবুর রহমান ও মোল্লা মিয়া বাজেট না বুঝলেও সিলেট নগরীর বন্দরবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবুল কাশেম ও এমসি কলেজের শিক্ষার্থী সিদ্দিক আহমেদ বাজেট সম্পর্কে ধারাণা রাখার চেষ্টা করেন।বাজেট নিয়ে তারা বলতে গিয়ে স্বয়ং অর্থমন্ত্রীসহ সিলেটের মন্ত্রীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আবুল কাশেম বলেন, ‘বাংলাদেশের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সিলেটের। কিন্তু সিলেটের উন্নয়ন যেভাবে গুরুত্ব পাওয়ার কথা, সেভাবে গুরুত্ব পায়নি বাজেটে। নানা বিষয় উপেক্ষিত থেকে গেছে আমাদেও বিভাগ।’
সিদ্দিক আহমেদ বলেন, ‘বাজেটে দেশের মানুষের সার্বিক কল্যাণ কতটা নিহিত রয়েছে সেটি দেখার বিষয়।’ তিনি বলেন, এই বাজেট সাফল্যের। বাস্তবায়ন হবে দেশের মানুষের হাত ধরে। নতুন অনেক কিছুই ঠাঁই পেয়েছে বাজেটে। এটি সত্যিই আশা জাগাবে মানুষের মনে।’
তবে আবারের বাজেটে সিলেটকে কম গুরুত্ব দেয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন সিদ্দিক আহমেদ।