ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ

Link Copied!

6-dofaনিজস্ব প্রতিবেদক : ৬ দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ৬ দফার মধ্যে আমাদের স্বাধীনতার বীজ নিহিত ছিল। ৬ দফা না হলে কোনদিন ’৬৯-এর গণ-অভ্যুত্থান হতো না। আর গণ-অভ্যুত্থান না হলে সত্তরের নির্বাচন হতো না এবং নির্বাচন না হলে মুক্তিযুদ্ধ হতো না, মুক্তিযুদ্ধ না হলে দেশ স্বাধীন হতো না।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
বক্তারা আরো বলেন, ৬ দফাকে জনগণের হৃদয়ে প্রোথিত করার মধ্য দিয়ে শেখ মুজিব বঙ্গবন্ধু হয়ে উঠেছেন। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দিনের পর দিন জনগণের কাছে গিয়েছেন বঙ্গবন্ধু। সাম্প্রদায়িক শক্তির ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি খুবই দুর্বল। এজন্য তারা আজকে পরাজিত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না। কারণ, তিনি দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ মোদির বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনেতিক সমৃদ্ধি সৃষ্টি হবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এস এ মালেক এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ড. শফিউল আলম ভূইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া প্রমুখ।