ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুশাসন ছাড়া বাজেট বাস্তবায়ন অসম্ভব

Link Copied!

tajul-islamনিজস্ব প্রতিবেদক : সুশাসন প্রতিষ্ঠা না করা গেলে প্রস্তাবিত এ বাজেটের কাছাকাছি যাওয়াটাও অসম্ভব হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার রাতে বাজেট পরবর্তী এক তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এ বাজেট হচ্ছে উচ্চাবিলাসী বাজেট। আর এ বাজেট বাস্তবায়ন করতে হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আর এ কাজটি না করা গেলে প্রস্তাবিত বাজেটের কাছাকাছি যাওয়াটাও অসম্ভব হয়ে পড়বে।’
তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি গরীবের এ দেশে কিছু পণ্যের ক্ষেত্রে কর আরোপ করা হয়েছে আবার কিছুতে বাড়ানো হয়েছে। সব মিলে এ বাজেট বাস্তবায়ন করতে হলে আগে সুশাসন নিশ্চিত করতে হবে। তাহলেই এটা বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে পুরো বাজেট আমরা হাতে পেলে তারপর আরো প্রতিক্রিয়া জানানো হবে।’