ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘরের ছেলেকে ঘরে ফেরালেন এরশাদ

Link Copied!

Sofikurনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান এইচএনএম শফিকুর রহমানকে স্বপদে ফিরিয়ে আনা হয়েছে।
শুক্রবার দুপুরে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে তাকে ভাইস চেয়ারম্যান পদে পুর্নবহাল করা হয়।
পার্টির গঠণতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করেন এরশাদ। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রসঙ্গত, কুমিল্লা জেলা জাপার কমিটি বিলুপ্ত করার ঘটনায় শফিকুর রহমানের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন বিক্ষুব্ধ নেতাকর্মী পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়শাল চিশতীকে মারধর করে। এ ঘটনার দেড় ঘণ্টার মাথায় গত ২৩ মে শফিকুর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদসহ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।