ঢাকাTuesday , 2 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে রাখুন উচ্চ রক্তচাপের আশঙ্কামুক্ত

Link Copied!

babyলাইফস্টাইল ডেস্ক : শুধু বয়স বেড়ে গেলে নয় স্থুলকায় শিশুদেরও উচ্চ রক্তচাপের প্রবণতা থাকতে পারে। শিশু যদি ফলমুল ও শাকসবজি এড়িয়ে স্থূলকায় হয় তবে এই প্রবণতা আরও বেড়ে যায়। অপরদিকে মাঠে খেলাধুলা বাদ দিয়ে শুধু কম্পিউটার গেমসে বেশি অভ্যস্ত হলেও উচ্চ রক্তচাপের প্রবণতায় শিশু ভুগতে পারে।
সম্প্রতি অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স প্রায় ১০ হাজার শিশুর উপর এক গবেষণা চালিয়েছেন। এই গবেষণায় দেখা গেছে, মোট শিশুর মধ্যে ৩ থেকে ৪ শতাংশ এই রোগের শিকার। পাঁচ বছরের শিশুরাও আক্রান্তের মধ্যে রয়েছে।
ইন্ডিয়ান জার্নাল এফ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজমে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গবেষণা প্রধান উমেশ কপিল জানিয়েছেন, উচ্চ রক্তচাপে আক্রান্ত শিশুদের প্রায় ৭০ শতাংশই বয়স বাড়ার সঙ্গে তাদের উচ্চরক্তচাপের মাত্রাও বৃদ্ধি পাবে।
এই সমস্যা থেকে বাঁচতে তার দেয়া সমাধান হল- পরিমিত খাবার গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চা। এখনকার শিশুদের খেলার জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করে দিতে হবে। তাছাড়া শিশুর পছন্দের অতিরিক্ত লবণসমৃদ্ধ খাবারও উচ্চ রক্তচাপের জন্য দায়ি। তাই শিশুকে উচ্চ রক্তচাপের আশঙ্কামুক্ত রাখতে এসব এড়িয়ে চলা বাধ্যতামূলক।