ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘরের সাজে বাঁশের আসবাব

Link Copied!

furnitureলাইফস্টাইল ডেস্ক : যুগ বদলেছে নতুনত্বের ছোঁয়ায়। সৌখিনতা বেড়েছে চাহিদা আর প্রাপ্যতার ভিত্তিতে। নিজেকে সাজিয়ে নেয়ার সঙ্গে থাকার ঘরের চাই সুন্দর সাজ। দামি সব আসবাবের পরিবর্তে আপনার গৃহসজ্জায় অংশ নিতে পারে সুলভ মূল্যের বাঁশের আসবাব। সেজন্য নিজের রুচির সঙ্গে মিলিয়ে থাকা চাই সুন্দর ডিজাইনের প্রয়োজনীয় আসবাব।
বাঁশ দিয়ে তৈরি হওয়ায় এসব আসবাব দেখতে যেমন সুন্দর, তেমনি রুচির পরিচায়ক। ঘরে প্রাকৃতিক সৌন্দর্য আনতে বাঁশের তৈরি আসবাবের তুলনা হয় না। আমাদের দেশে বাঁশের আসবাবের চাহিদা দিন দিন বেড়ে চলেছে উল্লেখ করার মতো। এসব আসবাবের মধ্যে- সোফা, টুল, ডাইনিং টেবিল, বাস্কেট, ফুলদানি, ল্যাম্প শ্যাডো, শো-পিস অন্যতম।
বসার ঘরে ও শোবার ঘরে থাকতে পারে ডাবল সিট, ট্রিপল সিট এবং সিঙ্গেল সিটের সোফা। আয়নার সামনে থাকতে পারে পছন্দের টুল। পছন্দসই একটি কুশন কাভারে মোড়ানো কুশন টুলের ওপর রাখলে সৌন্দর্য বেড়ে যাবে অনেক বেশি। বাঁশের ডাইনিং টেবিলও দিতে পারে মনের মতো আবহ। দেয়ালের কোণে, বারান্দার পাশে, বেবি রুমে রাখতে পারেন বাস্কেট। যখন তখন কাগজের টুকরো, অপ্রয়োজনীয় ফেলনা রাখতে পারেন বাস্কেটের ভেতর। বাঁশের ফুলদানি গুলোও চমৎকার রূপধারী। আয়নার সামনে, টিভি বা শো-কেসের উপর, বিছানার পাশে ফুলদানি গুলো রাখতে পারেন অনায়াসে। বাঁশের তৈরি বাহারি ল্যাম্প শ্যাডো জুড়ে দিতে পারে আলোর লুকোচুরির গল্প। শো-পিস গুলোও দেয়ালের বিভিন্ন জায়গায় ঝুলে আনতে পারে ঘরের বৈচিত্র্য।
বাঁশের সিঙ্গেল ও ডাবল দুই সাইজের সোফা ১০ থেকে ৩০ হাজার টাকা, টেবিল ১ হাজার থেকে ৩ হাজার টাকা, ল্যাম্প শ্যাডো পাবেন ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে, ফুলদানি পাবেন ১৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে, টুল পাবেন ৫০০ টাকার মধ্যে। এছাড়াও প্রাপ্তির স্থান ভেদে দামের ভিন্নতা আসতে পারে।