ঢাকাSunday , 29 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেক জিয়া সাইবার ফোর্সের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Link Copied!

তারেক জিয়া সাইবার ফোর্সের (TZCF) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ২৯ নভেম্বর এ উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক সাদেক হোসেন, পরিচালনা পরিষদের সদস্য ফাতেমা খানম, আহ্বায়ক পলাশ মন্ডল, ঢাকা মহানগর দক্ষিণ TZCF-এর সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২০১৩ সালের ২৮ নভেম্বর প্রতিষ্ঠিত তারেক জিয়া সাইবার ফোর্স দীর্ঘ ১৩ বছর ধরে তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান, অপতথ্য ও বিভ্রান্তির বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ১৩ বছরের পথচলায় যুক্ত সকল সদস্য, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও দায়িত্বশীলভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, ঐক্য ও প্রগতির চেতনাকে ধারণ করে ভবিষ্যতেও কাজ করে যাবে সংগঠনটি। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।