ঢাকাSunday , 29 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন‌ সহকারী কমিশনার ভূমি প্রীতম কুন্ড, শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন মিলন, উপজেলা জামাতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস,কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, শরণখোলা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া, উপজেলা জামাতের নায়েবে আমির মোঃ ফজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই। সভায় প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন এছাড়া মাদক জুয়া ও কিশোর গ্যাং প্রতিহত করতে পুলিশের সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।‌ পরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।