ঢাকাSunday , 29 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলো পৌর বিএনপির আয়োজনো পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বাবলু ভূইয়া ও পৌর যুবদলের আহবায়ক ইমান হোসেন রিপন।

এ সময় বক্তারা বলেন, অসংখ্য খুন ও গুম করে শেখ হাসিনা পালিয়ে গেছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার শারিরীক ও মানসিক সক্ষমতা নেই ফিরে আসার। তাই বিদেশে বসে দেয়া তার উস্কানিতে দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য চালাচ্ছে। আমরা বিএনপি নেতা-কর্মীরা ১৭ বছর রাজপথে ছিলাম, আমাদের আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তারা আরো বলেন, আওয়ামী লীগের আমলে পুলিশ গভীর রাতে অলিগলিতে ও বাড়ী বাড়ী গিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানী, হেনেস্তা ও অকারণে গ্রেফতার করেছে। কিন্তু এখন মোংলার কোথাও পুলিশ দেখা যায়না। গত একমাসে কোথাও কোন গলিতে একজনও পুলিশ দেখা যায়নি। তাই পুলিশকে বলবো আপনার রাস্তা নামেন আওয়ামী নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেফতার করুন, আমরা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আপনাদের পাশে থাকবো।

এদিকে বিক্ষোভ মিছিলের ব্যানারে আয়োজনে পৌর ও উপজেলা বিএনপি উল্লেখ থাকলেও উপজেলা বিএনপির কোন নেতা-কর্মীদেরকে দেখা যায়নি। এ মিছিলে ছিলো শুধু পৌর বিএনপির স্বপ্ল সংখ্যক নেতা-কর্মী-সমর্থকেরা। পৌর বিএনপির পদধারী ছিলো মাত্র দুইজন নেতা। দেখা যায়নি পৌর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দদেরকেও। এছাড়া মিছিলে আসেনি বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও। রবিবারে এ মিছিল-সমাবেশে বিএনপির নেতা-কর্মীর সংখ্যা ছিল ৫০/৬০ জন মাত্র। যদিও এ মিছিলে স্বপ্ল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির কারণে শহরে লোকমুখে চলছে নানা আলোচনা ও গুঞ্জন।

এ নিয়ে এক বিএনপি নেতা বলেন, প্রচার-প্রচারণা কম থাকায় দলীয় লোকজনের উপস্থিতি কম হয়েছে। অপরদিকে কয়েক বিএনপি নেতা বলেন, দলের মধ্যে বিভাজন চলছে। নেতাদের একাধিক গ্রুপিংয়ের শিকার হয়ে সাধারণ কর্মীরা কে কোন দিকে যাবে তা বুঝে উঠতে পারছেনা। দলের মধ্যকার গ্রুপিংয়ের একটা বহিঃপ্রকাশ হলো দলীয় প্রোগ্রামে নেতা-কর্মীর তেমন উপস্থিতি না থাকা।