ঢাকাSunday , 29 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়া স্কুলের ফটকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শহর

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান ফটক থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০ দিকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি দল বিদ্যালয়ের প্রধান ফটক থেকে এসব বস্তু উদ্ধার করে। উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান জানান, সকালে দারোয়ান লাল টিস্যু ব্যাগে মোড়ানো একটি বোমা সদৃশ্য বস্তু স্কুল গেটের প্রধান ফটকে টেপ দিয়ে লাগানো দেখতে পায়, পরে প্রধান ফটক থেকে খুলে তা স্কুল মাঠে ফেলে দেয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, স্কুল ক্যাম্পাস থেকে বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে বালতি ভর্তি পানির মধ্যে রাখা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে আইনিগত ব্যবস্থা গ্রহণ করা হবে।