ঢাকাSunday , 29 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫

Link Copied!

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচার করে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি (৭২ টন) সুপারিসহ ২৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে হাতিয়া থানার লাল বয়া সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারি জব্দ করা হয়। একই সঙ্গে ২৫ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা সুপারির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, জব্দ করা সুপারি ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।