ঢাকাTuesday , 27 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট বাঘের হামলায় আহত ৩, উদ্ধারে বিজিবি-বন বিভাগ

Link Copied!

লালমনিরহাট সীমান্তে বাঘের আক্রমণে ৩জন আহত হয়েছে। উদ্ধার কার্যক্রমে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ও বন বিভাগ। রোববার (২৫ অক্টোবর) রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৫ অক্টোবর) আনুমানিক ১৭০০ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৯০৫/১১-এস থেকে আনুমানিক ১শত গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আমঝোল এলাকায় বাঘের আক্রমণে ৩জন আহত হন। স্থানীয় বাসিন্দা শরিফা বেগম (৩০) তার হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে ধানক্ষেতের পাশের এলাকায় গেলে একটি বাঘ আকস্মিকভাবে তাঁকে আক্রমণ করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তকে উদ্ধারের জন্য এগিয়ে এলে বাঘটির আক্রমণে আরও ২জন আহত হন। ঘটনার সংবাদ পাওয়ামাত্র বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ফাঁকা গুলি ছোড়ে। এতে বাঘটি ঘটনাস্থল ত্যাগ করে পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নেয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বাঘটিকে নিরাপদে উদ্ধার এবং পুনরায় লোকালয়ে প্রবেশের ঝুঁকি এড়াতে তিনি জেলা প্রশাসনের মাধ্যমে লালমনিরহাট বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে বন বিভাগের সংশ্লিষ্ট সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঘটিকে নিরাপদে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করছেন। বিজিবি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রেখেছে।