ঢাকাTuesday , 27 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সী চাচাতো-জ্যাঠাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। ‎‎নিহতরা হচ্ছে, উপজেলার ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল আরাফ (২) এবং আশরাফুলের মেয়ে মিফতাহুল জান্নাত (২)। শিশু দুটি একই দিনে জন্মগ্রহণ করেছিল। স্থানীয়রা জানায়, সোমবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলতে যায় শিশু দুটি। একপর্যায়ে তারা পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে দেখতে পথচারীরা। পরে দুই শিশুকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন,’তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে পানিতে পড়ে দুইজন শিশু মারা যাওয়ার খবর শুনেছি।