ঢাকাTuesday , 27 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক

Link Copied!

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান অপারেশন নারকোটিক্স স্ট্রাইক অভিযানের অংশ হিসেবে মোগলহাট এবং গোড়কমন্ডল বিওপির বিশেষ ২টি অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় গাঁজা জব্দ করেছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে রোববার (২৫ অক্টোবর) রাত ৮টা ১০মিনিটে মোগলহাট বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী থানার পূর্ব দিঘলটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবির টহলদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করে। এ সময় শ্রী শ্যামল কুমার (৪৫) এর শরীরে ফিটিং অবস্থায় ১.৫কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। সে নাটোর জেলার বাগাতিপাড়া থানার বেগুনিয়া গ্রামের মৃত- শ্রী নিরঞ্জনের ছেলে। এছাড়াও, একই রাত ২টা ১০মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোড়কমন্ডল কৃষ্ণ আনন্দ বকশি নামক স্থান হতে ভারতীয় গাঁজা ১৩কেজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫০হাজার ৭শত ৫০টাকা। উল্লেখিত ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।