ঢাকাTuesday , 27 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল

Link Copied!

নীলফামারীর ডিমলায় রাতের আঁধারে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো’জয় বাংলা-জয় বঙ্গবন্ধু,নৌকা-নৌকাসহ বিভিন্ন স্লোগান দেন। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তিস্তা নদীর পাড়ে আনন্দ বাজার এলাকায় মিছিলটি হয়।পরে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, ছাত্রলীগের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার সময় মিছিলটি বের করেন। তিস্তা নদীর পাশে রাতের আধারে কিছুক্ষণ মিছিল করে সবাই পালিয়ে যায়। মিছিলের ভিডিওটি আরসাদুল নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। পরে ভিডিওটি ফেসবুক আইডি থেকে মুছে ফেলেন আরসাদুল।
এ বিষয়ে ডিমলা উপজেলা শাখার এনসিপির সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল সন্ধ্যায় হয়েছে জানতে পারলাম। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্রজনতা হত্যা করে আওয়ামীলীগ ও ছাত্রলীগ এখনো ক্ষান্ত হয়নি। অনতিবিলম্বে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন,ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকায় রাতের আধারে নদীর পাশের কোনো এলাকায় মিছিলটি করা হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।