ঢাকাSaturday , 17 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় নারীর মরদেহ উদ্ধার

Link Copied!

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে শনিবার সকালে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে ব্রিজের নিচে পানিতে নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা করছি। তিনি আরও বলেন, প্রাথমিক সুরতহালে মরদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।