ঢাকাSaturday , 17 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদকে তথ্য অধিদপ্তরে পদায়ন 

Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আশরোফা ইমদাদকে। তিনি বিসিএস ৩৫তম ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। ১৩ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিজ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরে ১৫ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাকে তথ্য অধিদপ্তরে পদায়ন করে। এর আগে, ৩ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের ২২৪ দিনের মাথায় তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৪ দিন আগে তার বদলির আদেশ জারি হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সরকারি ওয়েবসাইটে এখনও তাকে সহকারী প্রেস সচিব হিসেবে দেখানো হচ্ছে। অর্থাৎ, বদলির পরও পিএমও ওয়েবসাইটে তার পদসংক্রান্ত তথ্য হালনাগাদ করা হয়নি। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান আশরোফা ইমদাদ। এরপর থেকে তিনি বাংলাদেশের সরকারপ্রধানের দপ্তরে দায়িত্ব পালন করে আসছিলেন। ৩৫তম বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা আশরোফা ইমদাদ ২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি চাকরিতে যোগ দেন। চাকরিতে যোগ দেওয়ার পরপরই তিনি তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রটোকল শাখা এবং সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। এসব দায়িত্ব সাধারণত সমপদমর্যাদার সবচেয়ে জ্যেষ্ঠ ব্যাচের তথ্য কর্মকর্তা বা সিনিয়র তথ্য কর্মকর্তারা পালন করেন। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম তাকে নিজের মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে নিয়ে আসেন। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগপর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।