ঢাকাSaturday , 17 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে চীনা প্রেমিক

Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন হেনান শহরের যুবক ওয়াং এরলিং। মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের তরুণী হাফিজা আক্তারকে বিয়ে করতে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত ১৫ অক্টোবর বাংলাদেশে আসেন ওয়াং এরলিং। শনিবার (১৭ অক্টোবর) হাফিজার বাড়িতে তাঁকে দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।
হাফিজা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ওয়াং এরলিং জানান, ইসলাম গ্রহণের সিদ্ধান্ত তার ব্যক্তিগত এবং স্বেচ্ছায় নেওয়া। হাফিজার মা বিউটি বেগম বলেন, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তারা শুনেছেন। পরিবার থেকে জানানো হলে খোঁজখবর নেওয়া হবে। এদিকে, ভিনদেশি এই প্রেমিককে ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। এখন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁদের বিয়ের অপেক্ষায় দুই পরিবার।