ঢাকাThursday , 15 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় তিস্তা থেকে পাথর উত্তোলন, ট্রাকসহ জব্দ

Link Copied!

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার ঘনফুট (সিএফটি) পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথর ভাঙার পাঁচটি মেশিন জব্দ ও পাথর পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ৪০০ সিএফটি পাথরসহ আটক করা হয়। জানা যায়, তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর মজুতের সাতটি স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ২৫ হাজার সিএফটি পাথর জব্দ করা হয়। এ ছাড়া পাথর ভাঙার কাজে ব্যবহৃত পাঁচটি মেশিন জব্দ করা হয়। অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় প্রায় ৪০০ সিএফটি পাথরসহ একটি ট্রাক আটক করা হয়।অভিযানে সহযোগিতা করেন ডিমলা থানার পুলিশ ও বিজিবি সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে ডিমলা উপজেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।